ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আগাম জামিন পেলেন একাত্তর টিভির শাকিল

    আগাম জামিন পেলেন একাত্তর টিভির শাকিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন একাত্তর টিভির বার্তাপ্রধান শাকিল আহমেদ। সোমবার (৮ নভেম্বর) বিকেলে এ আদেশ দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

    আদালতে বাদী পক্ষের আইনজীবী আগাম জামিনের বিরোধিতা করেন। আসামি শাকিলের আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আগাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত চার সপ্তাহের আগাম জামিন দেন।

    এ বিষয়ে বাদীর আইনজীবী এম সারোয়ার হোসেন বলেন, ‘হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাব।’

    উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন আইনে শাকিলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ডা. তৃণা ইসলাম নামে এক নারী চিকিৎসক। মামলায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ এনেছেন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ