ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় এবার সৌদি প্রবাসী এক তরুণী ধর্ষণ, থানায় মামলা

    মনপুরায় এবার সৌদি প্রবাসী এক তরুণী ধর্ষণ, থানায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় এবার বিয়ের প্রলোভনে সৌদি প্রবাসী তরুণীকে দেশে এনে নিজ বাড়িতে ধর্ষণ করে মো. মামুন সুলতান নামে এক যুবক। তবে এই ঘটনার পর ওই যুবক পালিয়ে গেলে পুলিশ আটক করতে পারেনি।

    শনিবার সকালে এই ঘটনায় সৌদি প্রবাসী তরুণী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। পরে ওই দিনই পুলিশ প্রবাসী তরুণীর ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে নিয়ে যায়।

    ধর্ষণের ঘটনাটি শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডে ওই যুবকের বাড়িতে ঘটে।

    ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোতালেবের ছেলে মো. মামুন সুলতান (২৫)। ওই প্রবাসী তরুণীর বাড়িও একই গ্রামে।

    মামলার এজাহার ও ওই তরুণী সূত্রে জানা যায়, গত দইু বছর ওই তরুণীকে সৌদি থাকাকালীন মামুন মুঠোফোনে প্রেমের প্রস্তাব দেয়। প্রবাসী তরুণী রাজি না হলে একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেয় এবং সৌদি আরব থেকে দেশে চলে আসতে বলে। পরে ওই প্রবাসী তরুণী যুবকের বিয়ের প্রস্তাবে রাজী হয়ে গত ২ আগস্ট সোমবার বাংলাদেশে আসে। তখন মামুন এয়ারর্পোট থেকে রিসিভ করে ওই তরুণীকে আত্নীয়র বাড়িতে নিয়ে যাবে বলে হোটেল নিয়ে জোর করে শাররীক সর্ম্পক করে। পরে দেশে আসার পর ওই যুবক বিয়ে নিয়ে তালবাহানা শুরু করে। পরে শুক্রবার সকাল ১০ টায় বিয়ের ব্যাপারে কথা বলতে যুবকের বাড়িতে নিয়ে যেয়ে ফের জোর করে ধর্ষণ করে। এই সময় চিৎকার দিলে ওই যুবক পালিয়ে যায়। তখন ওই যুবকের বাড়িতে কেউ ছিলনা বলে জানান প্রবাসী তরুণী।

    এই ঘটনায় মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, সৌদি প্রবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ