ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

    স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় স্ত্রী মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে স্বামীও মারা গেছেন।

    নিহত সফিক উল্যা মিয়া (৭৬) স্ত্রীর মারা যাওয়ার সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

    মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরের দিকে চাটখিল পৌরসভার ভীমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে কামাল হোসেন জানান, তাঁর মা মাহমুদা খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় তিনি মারা যান। 


    এ খবর বাড়িতে জানানোর পরে তাঁর বাবা স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ভীমপুরের নিজ বাড়িতে মারা যান। স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার দুপুরে মাহমুদা খাতুনের ও স্বামী সফিক উল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দুজনের মরদেহ দাফন করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েল জানান বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ