ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • সংবাদপত্র পৌঁছাতে গিয়ে প্রাণ গেল লিটনের

    সংবাদপত্র পৌঁছাতে গিয়ে প্রাণ গেল লিটনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল সংবাদপত্র পরিবহন সংস্থা চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক ছিলেন লিটন ইসলামের (৫৫)। মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোডে এ ঘটনা ঘটে।

    নিহত লিটন (৫৫) নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের ছেলে। তিনি প্রতিদিন ঢাকার জাতীয় দৈনিক পত্রিকা চট্টগ্রাম ও কক্সবাজারে পৌঁছে দিতেন।

    ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, লিটন চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক ছিলেন। ভোর রাত ৩টার দিকে পদুয়ারবাজার ফ্লাইওভারের পশ্চিম পাশে কাভার্ড ভ্যানচাপায় দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি।

    দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় চালক লিটনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান উপপরিদর্শক খোরশেদ আলম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ