ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ডিভোর্স দেয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন!

    ডিভোর্স দেয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিভোর্স দেয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন, পরে নিজের পেটে নিজেই ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করে স্বামী। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

    বুধবার (২৭ অক্টোবর)রাত ৮টার সময় এই ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর আগে সীতাকুণ্ডের প্রেমতলা এলাকার রাম সূত্র ধরের কন্যা যূথী সূত্রধরের (২০) সাথে বাশঁখালী এলাকার অভি ধরের (২৮) সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। যুথী ও অভি পরিবারের অমতে বিয়ে করেন। বিয়ের পর তারা দুইজন চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে ভাড়া বাসায় থাকতেন। তাদের বিয়ে দুই পরিবারই মেনে নেয়নি।

    বিয়ের পর বেশ কিছু দিন তাদের সংসার ভালই চলছিল। গত কিছু দিন যাবত তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। যুথী রাগ করে বাবার বাড়ি চলে আসে। সে বাবার বাড়ি আসার পর পরিবার তাকে গ্রহণ করে। এরইমধ্যে ছেলে অভিকেও তাদের পরিবার গ্রহণ করে।

    উভয় পরিবারের আলাপ আলোচনার মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। এরমধ্যে ছেলের পরিবার মেয়ের পরিবারের কাছ থেকে যৌতুক দাবি করে। মেয়ের পরিবার যৌতুক দেবে না বলে জানিয়ে দেয়। তখন যুথী আদালতে গিয়ে ছেলেকে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স লেটার পেয়ে অভি রাগ করে আজ সন্ধ্যায় শ্বশুর বাড়িতে এসে স্ত্রী যুথীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করে।

    পরে অভি নিজেই নিজের পেটে ছুরি মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা দুই জনকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার যুথীকে মৃত ঘোষণা করেন। যুথীর স্বামী অভির অবস্থাও আশঙ্কাজনক।

    সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বনিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্ত্রীকে খুন করে স্বামী নিজেও আত্মহত্যা চেষ্টা করে।স্বামীর অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ