ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে বেস্ট হোপ ডায়াগনস্টিকে জরিমানা, ভুয়া প্যাথলজিস্টের জেল

    লালমোহনে বেস্ট হোপ ডায়াগনস্টিকে জরিমানা, ভুয়া প্যাথলজিস্টের জেল
    বেস্ট হোপ ডায়াগনস্টিকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে এক ডায়াগনস্টিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ভূয়া প্যাথলজিস্টকে আটক করে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    বুধবার দুপুরে লালমোহন উত্তর বাজার গোরস্থানের সামনে বেস্ট হোপ ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম। তবে ডায়াগনস্টিকের মালিককে পাওয়া যায়নি। ওই ডায়াগনস্টিকের মালিক কালমা ইউনিয়নের মো. তরিকুল ইসলাম রনি।

    জানা গেছে, কোন অনুমোদন না নিয়ে  উত্তর বাজার গোরস্থানের সামনে বেস্ট হোপ ডায়াগনস্টিকের কার্যক্রম চলে আসছিল । ডায়াগনস্টিকে কয়েকজন মেডিকেল অফিসারের নাম ব্যবহার করে বিজ্ঞাপন দিলেও ওইসব ডাক্তাররা সেখানে বসেন না। লালমোহন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. জংশেদ আলম এর নাম ব্যবহার করে ডায়াগনস্টিকের ভেতরে ও বাইরে বড় করে বিজ্ঞাপন লাগানো আছে। কিন্তু তারা ডায়াগনস্টিকে বসেন না। একইভাবে আরো কয়েকজন ডাক্তারও বসেন না, কিন্তু তাদের নাম ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

    ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম জানান, বেস্ট হোপ ডায়াগনস্টিকে অভিযান চালিয়ে তাদের কোন অনুমোদন পাওয়া যায়নি। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মো. রহমান নামে একজনকে আটক করে ৭দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। সে ওই ডায়াগনস্টিকের ভুয়া প্যাথলজিস্ট। তার কোন কাগজপত্র নেই। রহমানের বাড়ি ভোলার কালিবাড়ি রোড।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ