ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • জেনে বুঝে প্রেম করুন

    জেনে বুঝে প্রেম করুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাখাল ছেলে আর রাজকন্যার প্রেম হরহামেশাই হয়ে থাকে রূপকথার গল্পে। আর বাস্তব জীবনে ফার্স্ট সাইট লাভ বা প্রথম দেখাতেই প্রেমে পড়ার ব্যাপারটা ইদানিং মুড়ি-মুড়কির মতো।

    কিন্তু না মেনে উপায় নেই যে, বাস্তবতার সঙ্গে প্রেমের টক্কর অতি প্রাকৃতিক। প্রেমকে যদি বলা হয় জ্বর তাহলে সংসারকে অবশ্যই বলতে হবে জন্ডিস! তাই আপনারা যারা ইতোমধ্যে প্রেমে পড়ে গেছেন বা শিগগিরই পড়তে যাচ্ছেন, তাদের রোগ ভেদে যথাসময়ে সঠিক দাওয়াইয়ের কথা জেনে রাখা জরুরি।

    সত্যিকার অর্থে প্রেমে পড়লে কিছু লক্ষণ বা আলামত স্পষ্ট হয়ে ওঠে। যেমন ক্ষুধামন্দা, নির্ঘুম রাত্রি কাটানো এবং চোখের নিচে কালি পড়া, আকাশ-কুসুম কল্পনা করা ইত্যাদি। ক্ষেত্র বিশেষ জ্বরও হতে পারে। এ সময়টাতে তরুণ-তরুণীদের মনটা থাকে বেশ অস্থির। তো নিজের সঙ্গে মিলিয়ে দেখুন আপনি কোন স্তরে আছেন!

    মনে রাখতে হবে, ফুল যেমন ফুটে ওঠার ব্যাপার, প্রেমও তেমন হয়ে ওঠার ব্যাপার। প্রথমে মনের ভেতর দানা বাঁধে প্রেম তারপর ঘটে প্রকাশ। চিরাচরিত এই প্রেমের জন্য মরিয়া হওয়ার কিছু নেই। প্রেমই মরিয়া হবে আপনার কাছে ধরা দেওয়ার জন্য। নিশ্চিত থাকুন।

    তবে হ্যাঁ, চাঁদের আলো আর ফুলের মধু পান করে মানুষ চলতে পারে না। বৈষয়িক জীবনে বিত্ত-বৈভবের প্রয়োজন আছে বৈকি। তাই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাকেই নির্বাচন করুন, যে আপনার মনকে বুঝতে পারবে এবং সুন্দর সাবলীল জীবনের নিশ্চয়তা দিতে পারবে। কারো চটকদার আচরণে মুগ্ধ হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার কারণে সারাজীবন পস্তাতে হয়। কারণ অভাব যখন দরজা দিয়ে আসে প্রেম তখন জানালা দিয়ে ছুটে পালায় এই বিশেষ দার্শনিক তত্ত্বটি নিশ্চয়ই অবগত আছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ