ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে হামলা: ফুটেজ দেখে ৩ জনকে গ্রেফতার

    নোয়াখালীতে হামলা: ফুটেজ দেখে ৩ জনকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (২০ অক্টোবর) বেলা ৩টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

    গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে মো. ইলিয়াস (৩৫), ৭নং একলাশপুর ইউনিয়নের আবুল বাসারের ছেলে মো. মিজানুর রহমান (৩০) ও একই ইউনিয়নের মৃত আবদুল মমিনের ছেলে খলিলুর রহমান (৫৫)। খলিলুর রহমান মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি।

    তিনি বলেন, চৌমুহনীর পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত ৮০ জন গ্রেফতার রয়েছে।

    বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, তিন হামলাকারীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ