ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • চরফ্যাসনে মাদ্রাসার ই-মেইল হ্যাক করে নিয়োগপ্রাপ্তির আবেদন 

    চরফ্যাসনে মাদ্রাসার ই-মেইল হ্যাক করে নিয়োগপ্রাপ্তির আবেদন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসনের দক্ষিণ শিবা জমিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ই-মেইল হ্যাক করে সহকারী গ্রন্থাগারিক নিয়োগের প্রক্রিয়া করেছে একটি দূর্বৃত্ত চক্র। যা নিয়ে  প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট শিক্ষক, ম্যানেজিং কমিটি বিব্রত অবস্থায় পড়েছেন।

    জানা গেছে, চরফ্যাসনের দক্ষিণ  শিবা  জমিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদটি দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। 

    মাদ্রাসা ম্যানেজিং কমিটির  সভাপতি  মোঃ ইলিয়াছ মাস্টার  জানান, করোনা পরিস্থিতির কারনে শূন্য পদটিতে  নিয়োগের  কোন উদ্যোগ নেয়া হয়নি। একটি দূর্বৃত্তচক্র মাদ্রাসার ই-মেইল  হ্যাক করে জনৈক ব্যক্তিকে ওই মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগপ্রাপ্ত দেখিয়ে অনলাইনে এমপিওর আবেদন করে। যা নিয়ে  মাদ্রাসার নিয়োগ সংশ্লিষ্ট  সকলেই বিব্রতকর অবস্থায়  পড়েছেন। 

    মাদ্রাসার সদ্য সাবেক সুপার আবুল বাশার জানান, তিনি ৩০ মার্চ মাসে অবসরে যান। তার অবসরে যাওয়ার পর দূর্বৃত্তরা  এমন অপতৎপরতা  চালিয়েছেন।  যদি ও দূর্বৃত্তরা  তার কর্মস্থলে  ২০২০ সনের আগস্ট মাসে ওই নিয়োগ দেখিয়েছেন।  বাস্তবে তার সময়কালে এমন কোন নিয়োগ  দেয়াই হয়নি।

    মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল আমিন  জানান, প্রযুক্তির অপব্যবহার করে এমন দূর্বৃত্তয়ানের ফলে আমরা যেমন বিব্রতকর অবস্থায় পড়েছি। তেমনিই এলাকাজুড়ে শুরু হয়েছে তোলপাড়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ