ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাশনে ট্রলার ডুবি, শিশুর মৃত্যু

    চরফ্যাশনে ট্রলার ডুবি, শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে রবিবার দুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছে।

    চরমানিকা আউটপোস্ট কোষ্টগার্ড কমান্ডার এম ওয়ালিউল্লাহ জানান, রবিবার দুপুরে চর পাতিলা থেকে কাঁচামাল বোঝাই একটি ট্রলারে করে চরফ্যাশনে চর কচ্ছপিয়া ঘাটে আসার সময় আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় শিশু জোনায়েদ (৩) কে মৃত উদ্ধার করা হয়। রোজিনা (২৫) ও জোবায়ের (২) কে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
     
    উদ্ধার টিমের কোষ্টগার্ড এলএস আবদুল্লাহ আল মামুন জানান, উত্তাল ঢেউয়ের কারণে কাছ থেকে দেখা স্বপন (৩০) ও বিলকিস (৫০) সাগরের গভীরে হারিয়ে যায়। ফলে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। কোষ্টগার্ডের ল্যাফটেনেন্ট সার্জেন্ট মেডিকেল অফিসার শাহনেওয়াজ জোবায়ের আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
    কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, কোন কারণে উদ্বার অভিযান ব্যর্থ হলে রাতেই বরিশাল থেকে ডুবুরি আনা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ