ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • প্রেমিকাকে ডেকে নিয়ে বন্ধুসহ ধর্ষণ, গ্রেফতার ২

    প্রেমিকাকে ডেকে নিয়ে বন্ধুসহ ধর্ষণ, গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার দুর্গম বালু চরের কাশবনে ছবি তোলার কথা বলে এক কিশোরীকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।

    তিনি জানান, গাইবান্ধা শহরের এক মেয়ের সঙ্গে সাঘাটা উপজেলার মাহবুব নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার মাহবুব তার বন্ধু পলাশকে সঙ্গে নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। পরে মেয়েটিকে ফুলছড়ি উপজেলার গজারিয়া চরে নিয়ে যায়। দুর্গম চরের কাশবনে ছবি তোলার সময় প্রেমিক মাহবুব প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তার বন্ধু পলাশও ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

    ঘটনাটি ধামাচাপা থাকলেও শনিবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরে মেয়েটির মা থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশ অভিযান দিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

    ওসি বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি শনিবার দিবাগত রাত ১২টার দিকে মামলা হিসেবে রেকর্ড করা হয়।

    রোববার সকালে গ্রেফতার দুই আসামিকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ