ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

নামাজ শেষে বসেছিলেন রেললাইনে, ট্রেন দেখেই নিচে ঝাঁপ

নামাজ শেষে বসেছিলেন রেললাইনে, ট্রেন দেখেই নিচে ঝাঁপ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মসজিদে নামাজ পড়ে দীর্ঘ সময় রেললাইনে বসে ছিলেন। এমন সময় স্টেশনে আসে বনলতা এক্সপ্রেস। ট্রেনটি দেখেই নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

টাঙ্গাইলের বাসাইলে সোনালিয়া রেলক্রসিং এলাকায় শনিবার (১৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম (২৮) সখীপুর উপজেলার দেওবাড়ি চাকলা পাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আড়াই মাস আগে শরিফুলের সঙ্গে বাসাইল উপজেলার নাইকানী বাড়ি (মতির ভাটা) এলাকার আইয়ুব খানের মেয়ে আমেনা বেগমের (১৮) বিয়ে হয়। বিয়ের আগে শরিফুল দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় স্ত্রীসহ তিনি শ্বশুরবাড়ি বেড়াতে আসেন।

রেলওয়ে পুলিশের ঘারিন্দা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাঈমুল ইসলাম বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন