ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সৈকতে ফুটবল খেলার সময় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী'র মৃত্যু

    সৈকতে ফুটবল খেলার সময় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী'র মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সমুদ্র সৈকতে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্পৃষ্ট হয়ে মো. ফোরকান (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী'র মৃত্যু হয়েছে। এসময় জাহানারা বেগম (৫৫) ও রাকিব(১৫) নামের আরো ২ জন আহত হয়। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    নিহত ফোরকান রায়পুর ইউনিয়নের খতিরবাপের বাড়ীর মো. ইউসুপের পুত্র, আহত রাকিব একই বাড়ীর মো. নাছিরের পুত্র এবং জাহানার বেগম দক্ষিণ সরেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে সৈকতে দুই দলে ভাগ হয়ে ফুটবল ম্যাচ খেলছিলো। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে আচমকা একটি বজ্রপাত ফোরকান ও রাকিবের শরীরে আঘাত হানে। এসময় তাদের শরীর জলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ত্বহা জানান, বজ্রপাতে আহত ২ কিশোর এবং এক মহিলাকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ফোরকান মারা গেছেন। বাকী ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ