ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার

    ভোলায় বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে লোকালয় থেকে একটি বিপন্ন প্রজাতির অসুস্থ ঈগল উদ্ধার করা হয়েছে। ঈগলটির উচ্চতা ২ ফুট, ওজন ১ কেজি ৮০০ গ্রাম।

    শুক্রবার (১৫ অক্টোবর) ওই উপজেলার আসলামপুর ইউনিয়নের মুজিবনগর গ্রাম থেকে ঈগলটি উদ্ধার করা হয়।

    ঈগলটি এখন লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চৌমুহনি বাজারের পাখিপ্রেমী  যুবক মোরশেদ আলম সুজনের কাছে রয়েছে। তিনি ঈগলটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছেন। তবে এখনো পাখিটি উড়তে পারছে না।

    সুজন জানান, ঈগলটি অসুস্থ অবস্থায় বিলে পড়ে আছে জানতে পেরে উদ্ধার করে নিয়ে আসি। বর্তমানে ইগলটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের কাছে হস্তান্তর করবো।

    এ ব্যাপারে লালনমোহন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার বলেন, ঈগটির ব্যাপারে জানতে পেরেছি। সুস্থ হলে সেটিকে বনে অবমুক্ত করা হবে।

    আমাদের পরিবেশ থেকে এ ধরনের পাখি হারিয়ে যাচ্ছে। পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করে। এমন দৃষ্টি নন্দন ঈগল পাখি সংরক্ষনের দাবী স্থানীয়দের।

    প্রসঙ্গত, ৩ মাস আগে লালমোহন থেকে আরও একটি ঈগল উদ্ধার করা হয়েছি। সেটি বনে অবমুক্ত করা হয়েছিল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ