ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সিলিংফ্যানে ঝুলছিল মা-ছেলে, বিছানায় মেয়ের লাশ

    সিলিংফ্যানে ঝুলছিল মা-ছেলে, বিছানায় মেয়ের লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের পাঁচলাইশের মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার সকালে ইসমাইল কলোনির আটতলা ভবনের চতুর্থতলা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন— সুমিতা খানম (২৮), তার মেয়ে মুন (৮) ও আড়াই বছরের ছেলে সান।    

    পুলিশ জানিয়েছে, বাসার ভেতরে সুমিতা ও তার ছেলের লাশ সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর মেয়ের লাশ বিছানায় পড়ে ছিল।

    তবে সন্তানদের নিয়ে সুমিতা আত্মহত্যা করেছেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছে না পুলিশ।

    ঘটনাস্থলে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।  

    পাঁচলাইশ থানার এএসআই সালমা বেগম বলেন, বাসার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ