ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ ঠেকাতে হাইকোর্টে আবেদন

    অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ ঠেকাতে হাইকোর্টে আবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আর এই আদেশের বিরুদ্ধে আপিল আবেদনে লড়তে পক্ষভুক্ত হতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আবেদন করেছে নেত্রকোনার আলো ডটকম ও ভয়েসবিডি টোয়েন্টিফোর ডটকম।

    গত সোমবার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি করা হয়। বুধবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সানজিদ সিদ্দিকী।

    তিনি বলেন, ওই দুই নিউজ পোর্টালের কর্তৃপক্ষ নিবন্ধিত হতে সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই হাইকোর্ট অনিবন্ধিত পোর্টাল বন্ধের আদেশ দিয়েছেন। এখন তাদের অবস্থা কী হবে জানতে এ আদেশের বিরুদ্ধে লড়তে পক্ষভুক্ত হতে আবেদন করেছেন তারা।

    এ বিষয়ে আগামী সপ্তাহে আদালতে শুনানি হতে পারে বলেও জানান ব্যারিস্টার মো. সানজিদ সিদ্দিকী।

    গত ১৪ সেপ্টেম্বর সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। গত সোমবার (১১ অক্টোবর) পর্যন্ত অনিবন্ধিত ১৭৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ