ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • ১৩ অক্টোবরের রাশিফল: রোমান্সে অগ্রগতি মিথুনের

    ১৩ অক্টোবরের রাশিফল: রোমান্সে অগ্রগতি মিথুনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    আজ ১৩ অক্টোবর ২০২১, বুধবার। আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!


    মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

    আজকে কর্মস্থলে অধীনস্থদের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেয়ার সুযোগ আসতে পারে। ভালোবাসায় সবাইকে আঁকড়ে ধরে রাখা আপনার জন্য জরুরি। বিদেশ যাত্রা শুভ। প্রেমিকার মন ভালো রাখার চেষ্টা করুন, তবে অন্যায় আবদার নয়।

    বৃষ (২১ এপ্রিল-২০ মে)

    অধীনস্থদের দ্বারা উপকৃত হতে পারেন। কারো ওপর নির্ভর করে নতুন কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রিয়জনের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে।

    মিথুন (২১ মে-২০ জুন)

    বয়স্কদের জন্য আজ ঝামেলার কারণ হতে পারে। প্রেম ও রোমান্সে অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ হতে পারে। কেনাকাটা শুভ।

    কর্কট (২১ জুন-২১ জুলাই)

    জটিল কোনো সমস্যার সমাধানে অগ্রগতি হবে। আর্থিক লেনদেন ও কেনাকাটা শুভ। বিশ্রাম শুভ। দূরের যাত্রায় সঙ্গী নেয়া ভালো।

    সিংহ (২২ জুলাই-২১ আগস্ট)

    বয়স্ক কারও জন্য অর্থনাশের আশঙ্কা রয়েছে। বন্ধুদের প্রভাবমুক্ত থাকার চেষ্টা করুন। বিয়ের আলোচনায় সতর্ক থাকুন। যাত্রা শুভ।

    কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর)

    কোনো আত্মীয় আজ আপনার কাজে ঝামেলার সৃষ্টি করতে পারে। শারীরিক অসুস্থতার পাশাপাশি শ্বাসকষ্ট বাড়বে।  যাত্রাপথে পানাহারের ব্যাপারে সতর্ক থাকুন।

    তুলা (২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

    অন্যের কোনো বিষয় নিয়ে অযথা সময় নষ্ট করা ঠিক হবে না। পুরনো সমস্যার সমাধানে অগ্রগতি হবে। বিশ্রাম ও বিনোদন শুভ।

    বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

    নিজের সব আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পারিবারিক কোনো বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন।

    ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

    পদস্থ কেউ আজ মানসিক অস্থিরতার কারণ হতে পারে। পুরনো সমস্যার সমাধানে অগ্রগতি হবে। দূরের যাত্রা, প্রেম ও রোমান্স শুভ।

    মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

    পদস্থদের দ্বারা আর্থিক সাহায্য পাবেন। অন্যের বিষয়ে যেচে নাক গলাতে যাবেন না। অধীনস্থদের সম্পর্কে সতর্ক থাকুন। যাত্রা শুভ।

    কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

    পরিকল্পনা বাস্তবায়নে অধীনস্থদের সাহায্য নিতে পারেন। কারো কথায় উত্তেজিত হবেন না। প্রাপ্তিযোগ শুভ। প্রেম ও রোমান্স শুভ নয়।

    মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

    কর্মস্থলে জটিল সমস্যার সমাধানে একধাপ অগ্রগতি হবে। দূরের যাত্রায় সাবধানে থাকুন। যানবাহন এড়িয়ে চলুন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ