ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ‘ভারত থেকে কেনা টিকা আসবে আগামী মাস থেকে’

    ‘ভারত থেকে কেনা টিকা আসবে আগামী মাস থেকে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আগামী মাসের মধ্যে ভারত থেকে কেনা টিকা আসতে শুরু করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।  

    সোমবার (১১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানান।


    গত শনিবার (৯ অক্টোবর) ভারত থেকে বাংলাদেশে আসা ১০ লাখ টিকার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা বলেছিলাম টিকা দেওয়া শুরু করলে, বাংলাদেশ সবার আগে টিকা পাবে। আমরা আমাদের কথা রেখেছি। আগামী মাসের মধ্যে ভারত থেকে কেনা টিকার চালান আসতে শুরু করবে।

    এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের পর্যটকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সবার জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আর ভারতে যেতে কোনো কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবে না।  

    আরেক প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ কোভ্যাক্স ও অন্য দেশ থেকে টিকা এনেছে, এতে আমরা খুশিই হয়েছি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ