ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • কাঠালিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে মা-ছেলেকে কুপিয়েছে দুর্বত্তরা

    কাঠালিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে মা-ছেলেকে কুপিয়েছে দুর্বত্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় রাতের আঁধারে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মা-ছেলেকে কুপিয়েছে দুর্বত্তরা।

    শনিবার (৯ অক্টোবর) রাত ২ টার দিকে উপজেলার বাশঁবুনিয়া গ্রামের ব্যাবসায়ী মানিক মোল্লার বসতঘরে এ ঘটনা ঘটে ।আহতরা হলেন ফিরোজা বেগম (৪৫) ও তার ছেলে অলিউল (১৭) । থানার অফিসার ইনর্চাজ পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন ।

    আহত ফিরোজা বেগমের বরাত দিয়ে স্বামী মানিক মোল্লা জানান, ব্যবসায়ী কাজে শনিবার রাতে আমি বাড়ীতে না থাকার সুবাদে ঘরের দরজা ভেঙে  ৭/৮ জনে মুখোশ ধারি ঘরে প্রবেশ করে । এসময় শব্দ পেয়ে ডাকচিৎকার করলে স্ত্রী ফিরোজা বেগম ও সন্তান অলিউলকে ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে জখম করে চলে যায় দুর্বত্তরা।পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে স্থানীয় আমুয়া হাসপাতলে ভর্তি করে।

    কাঠালিয়া থানার অফিসার ইনর্চাজ পুলক চন্দ্র রায় বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ