ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ঝালকাঠিতে দুর্গা পূজা মন্ডপের জন্য নগদ অর্থ প্রদান

     ঝালকাঠিতে দুর্গা পূজা মন্ডপের জন্য নগদ অর্থ প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শারদীয় দুর্গা পূজার ১৫টি মন্ডপের জন্য পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

    রবিবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে মেয়র প্রতিটি মন্ডপে ১০ হাজার করে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে নগদ এ টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হাফিজ আল-মাহমুদ ও এস এম আল আমিন।  

     মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে পৌরসভার পক্ষ থেকে প্রতীমা তৈরি ও পূজা উদযাপনের জন্য সহায়তা প্রদান করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ