ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভ্যাকসিন মৈত্রী’র অধীনে ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

    ভ্যাকসিন মৈত্রী’র অধীনে ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশকে ১০ লাখ ডোজ করোনার টিকা পাঠাতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে অনুমতি দিয়েছে ভারত সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ ছাড়াও নেপাল এবং মিয়ানমারকেও একই পরিমান টিকা দেওয়া হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার

    অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহের চুক্তির কথা উল্লেখ করে সেরামের পরিচালক (সরকার ও নিয়ন্ত্রক বিষয়ক) প্রকাশ কুমার সিং গত আগস্টে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়ার কাছে টিকা রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী মান্দাভিয়া গত ২০ সেপ্টেম্বর এক ঘোষণায় জানিয়েছিলেন যে ভারত ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় অক্টোবরে উদ্বৃত্ত টিকা রপ্তানি পুনরায় শুরু করবে।


    একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘ভ্যাকসিন মৈত্রী’র অধীনে অক্টোবরে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারকে টিকা দেবে সেরাম। বাংলাদেশে কোভিশিল্ড টিকা সরবরাহে সেরাম বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছিল। এ বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে ভারতে করোনা তীব্র আকার ধারণ করলে টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছিল সেরাম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ