ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ঝালকাঠিতে প্রাইমারির প্রয়াত শিক্ষকদের স্মরণে সভা

     ঝালকাঠিতে প্রাইমারির প্রয়াত শিক্ষকদের স্মরণে সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে করোনা মহামারির সময় যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (১২০৪৮) ঝালকাঠি সদর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

    বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, পৌর কাউন্সিলর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পৌর কাউন্সিলর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ।

     অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাফরিন ফারজানা শিমুল ও সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক মামুনুর রশীদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদ। উল্লেখ্য করোনাকালীন সময়ে ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, শাখাওয়াত হোসেন, বাবুল সরকার, সহকারী শিক্ষক দেবদুলাল পাইক ও রাশিদা খানম মৃত্যুবরণ করে। এ ছাড়া প্রাথমিক শিক্ষকদের ২৭ জন আত্মীয় স্বজন মারা যান ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ