ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ডিজিটাল নিরাপত্তা মামলায় ঝালকাঠির সাংবাদিক আক্কাস সিকদারের জামিন

    ডিজিটাল নিরাপত্তা মামলায় ঝালকাঠির সাংবাদিক আক্কাস সিকদারের জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আক্কাস সিকদার। বুধবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান এ জামিন মঞ্জুর করেন। আক্কাস সিকদারের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির, অ্যাভোকেট শামীম বাবু ও অ্যাডভোকেট ফয়সাল খান।

    মামলার বিবরণে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে কমেন্ট করায় গত ২৮ জুলাই রাতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা বাদী হয়ে সাংবাদিক আক্কাস সিকদারের নামে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গত ২৬ আগস্ট হাইকোর্ট আক্কাস সিকদারকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়।  

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ