ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই জেলে গৃহবধূ

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই জেলে গৃহবধূ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নেত্রকোনার মদনে প্রতিপক্ষকে ফাঁসাতে দ্রুতবিচার আইনে মিথ্যা মামলা করায় বাদী নিলিমা আক্তার নামে এক গৃহবধূ নিজেই জেলে গেছেন। মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

নিলিমা আক্তার ফতেপুর ইউনিয়নের ফতেপুর পূর্বপাড়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী। বুধবার তাকে নেত্রকোনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, নিলিমা আক্তার গত ১৭ জুন মদন থানায় ৪ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় একটি মামলা দায়ের করেন। মদন থানার এসআই মোশাররফ হোসেন মামলাটি তদন্ত করে মিথ্যা প্রমাণিত হওয়ায় ২৭ জুন এর ফাইনাল রিপোর্ট কোর্টে প্রেরণ করেন।

পরে আদালত বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নিলিমা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে নেত্রকোনা কোর্টহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ফতেপুর গ্রামের নিলিমা আক্তারের দায়েরকৃত দ্রুত আইনের মামলাটি তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের নির্দেশে তাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে কোর্টহাজতে প্রেরণ করা হয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন