ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দেশে পৌঁছেছে ফাইজারের আরও সাড়ে ১২ লাখ টিকা

    দেশে পৌঁছেছে ফাইজারের আরও সাড়ে ১২ লাখ টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের আরও ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এসব টিকা।

    বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় তিন চালানে ফাইজারের ২৫ লাখ টিকার মধ্যে দ্বিতীয় চালানের ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ফাইজারের টিকার তৃতীয় চালানে আজ রাতে আসবে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা। এর আগে, প্রথম চালানে সোমবার রাতে এসেছে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা।

    সব মিলিয়ে সোম ও মঙ্গলবার তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে আসার কথা রয়েছে। এরমধ্যে সোমবার রাতে ও আজ সন্ধ্যায় আসা দুই চালানে মোট ১৮ লাখ ৮২ হাজার ৫৩০ ডোজ টিকা দেশে এসেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ