ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • দক্ষিণ আইচায় ২০ দিনে অজ্ঞাত রোগে ৪০ মহিষের মৃত্যু 

    দক্ষিণ আইচায় ২০ দিনে অজ্ঞাত রোগে ৪০ মহিষের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনের বিভিন্ন চরে অজ্ঞাত রোগে ৪০টি মহিষের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত আছে প্রায় অর্ধশতাধিক।

    উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে চর ইসলাম,চরফারুকীসহ বিভিন্ন  চরে মহিষের মৃত্যু হয়। 

    স্থানীয় সূত্রে জানা যায়, এসব  চরে প্রায় ১ থেকে দের হাজার গবাদী পশু রয়েছে। গত ২০ দিন ধরে অজ্ঞাত রোগে ৪০টি মহিষ মারা গেছে।  পশু  চিকিৎসক  সাঈদ সিকদার জানান, যেসব মহিষ মারা গেছে তাদের মধ্যে অধিকাংশ সর্দি, পেট ফুলা, মুখ দিয়ে লালা পড়া ও খাবারে অনিহা দেখা দেওয়ায় ৬ থেকে ২৪ ঘণ্টার মধ্যে মারা যাচ্ছে।

    গত সোমবার (১৯ এপ্রিল ) দুপুরে চরমানিকা ইউনিয়নের  দক্ষিণ আইচা ৫নং ওয়ার্ডের বারেক হাওলাদারে ১টি মহিষ মারা যায়, গত কয়েক দিন আগে চরমানিকা ৩নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের ৬টি,মিনাল রায় ৮টি, রবি হাজারী ৩টি, তপন বিশ্বাস ৪টি, আলম ৪টি, কাঞ্চন মাতাব্বর ৪টি, মুনসুর মুন্সি লঞ্চঘাট ৮টি , দক্ষিণ চর আইচা ৬ নং ওয়ার্ডের বাশু সদার ৩টি  মোট ৪০টি মহিষ অজ্ঞাত রোগে  মৃত্যুবরণ করেন। 

    এ ব্যাপারে উপজেলা  প্রাণি সম্পদ কর্মকর্তা  ডাক্তার আতিকুর রহমান  বলেন, ‘মহিষ মারা যাওয়ার কারণ এখনও আমরা সনাক্ত করতে পারেনি, তবে আমাদের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ