ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৯

    বরিশালে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল বিভাগে বিগত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন প্রমানিত করোনা রোগী। বাকি তিনজন আইসোলেশনে উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। একই সময়ে মোট ১২৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।

    বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, নতুন ১২৯ জন শনাক্ত নিয়ে এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত দাড়িয়েছে ১৩ হাজার ৬৩২ জন।

     এরমধ্যে বরিশাল জেলায় নতুন শনাক্ত ৪৯ জন নিয়ে মোট ৬ হাজার ২১০ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৯ জন নিয়ে মোট ২০২৯ জন, ভোলা জেলায় নতুন ২৯ জন নিয়ে মোট ১৫৭৪ জন, পিরোজপুর জেলায় নতুন ১২ জন নিয়ে মোট ১৪৯৮ জন, বরগুনা জেলায় নতুন ৮ জন নিয়ে মোট ১১৭৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১২ জন নিয়ে মোট ১১৪০ জন আকান্ত শনাক্ত হয়েছে। ওদিকে বিগত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ৪২ বছরের একজন দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যা নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২৪৪ জন। আক্রান্ত শনাক্তের পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১১ হাজার ১৪৫ জন।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, বিগত ২৪ ঘন্টায়  (সোমবার) শেবাচিমের করোনা ইউনিটে মোট ১৭ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে কভিড পজেটিভ রোগী ৫ জন। করোনা আক্রান্ত একজন রোগী মৃত্যুবরণ করেন, আর উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি তিনজন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ১০৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৮ জনের করোনা পজেটিভ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ