ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ৯ দোকানীকে জরিমানা

      মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ৯ দোকানীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৯ টি ওষুধের দোকান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেলে পৌর শহরের কেএম লতীফ মেডিসিন মার্কেটের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালানো হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচলনা করেন।

    জরিমানা করা দোকানগুলো হলো পৌর শহরের সূচনা মেডিকেল হল ৫ হাজার টাকা, সীমান্ত মেডিকেল হল ১৫ হাজার টাকা, জনসেবা ফার্মেসী ৩ হাজার টাকা, মাহাবুব ফার্মেসি ১৩ হাজার টাকা, মেসার্স ইফতি ঈশান মেডিকেল হল ৫ হাজার টাকা, আহম্মেদ ড্রাগস হাউজ ৫ হাজার টাকা, সোনারগাঁও মেডিকেল হল ১০ হাজার টাকা, মা মেডিকেল হল ১ হাজার টাকা ও হাওলাদার ফার্মেসী ৫ হাজার টাকা।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, কিছু অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছে। ৯ টি ওষুধের দোকান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ