ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • যুক্তরাষ্ট্র থেকে আসছে আরো ২৫ লাখ ডোজ টিকা

    যুক্তরাষ্ট্র থেকে আসছে আরো ২৫ লাখ ডোজ টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো ২৫ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন বাংলাদেশে আসছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি আরও বলেন, আজ সোমবার (৪ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি কার্গোবিমানে আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় প্রথম শিপমেন্টে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা আসবে। এছাড়া আগামীকাল ৫ অক্টোবর বেলা ১২টায় দ্বিতীয় শিপমেন্টে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একইদিন রাত ১১টা ২০ মিনিটে তৃতীয় শিপমেন্টে আরো ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে।

    সব মিলিয়ে আজ ও আগামীকাল তিন শিপমেন্টে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে এসে পৌছাবে বলে আশা করা যাচ্ছে। ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।

    উল্লেখ্য, এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরো ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ