ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’
  • দায়িত্ব গ্রহণ করলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী

    দায়িত্ব গ্রহণ করলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফুমিও কিশিদা। আজ সোমবার (৪ অক্টোবর) তিনি দেশটির ১০০তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত সপ্তাহে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে জাপানের পার্লামেন্টের উভয় হাইজে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। তার মন্ত্রীসভার সদস্যদের নাম আজই ঘোষণা করা হতে পারে।

    ৬৪ বছর বয়সী এই নেতাকে কঠিন কয়েকটি ইস্যুর সম্মুখীন হতে হবে। যার মধ্যে অন্যতম, করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা।

    করোনা মোকাবিলায় জনমত জরিপ হ্রাসের কারণে পদত্যাগ করেছেন আগের প্রধানমন্ত্রী ইয়েযোশিহিদে সুগা। তিনি মাত্র এক বছর এ পদে ছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ