ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’
  • টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতের স্মরণাপন্ন ট্রাম্প

    টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতের স্মরণাপন্ন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের অ্যাকাউন্ট ফিরে পেতে ফ্লোরিডার ফেডারেল জজ আদালতের স্মরণাপন্ন হয়েছেন।

    তিনি শুক্রবার আদালতে গিয়ে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ইনজাংশন জারির অনুরোধ করেছেন। খবর সিবিএস নিউজের।

    এ বছরের শুরুতে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের প্রাণঘাতী হামলার পর ওই হামলার প্রশংসা করে টুইটারে পোস্ট দিয়েছিলেন সাবেক এ প্রেসিডেন্ট। টুইটার বিষয়টিকে তাদের অনুসৃত নীতির মারাত্মক লঙ্ঘন বলে বিবেচনা করেছিল।

    ক্যাপিটল হিলের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছিল। ট্রাম্পের সেই সময়কার ভূমিকায় ফেসবুকও তার অ্যাকাউন্ট স্থগিত করে।    


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ