ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’
  • কাবুলে মসজিদের বাইরে বোমা হামলায় বহু হতাহত

    কাবুলে মসজিদের বাইরে বোমা হামলায় বহু হতাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে বোমা হামলার ঘটনা ঘটেছে, এতে অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। রবিবার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির তালেবান সরকার।

    তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদর মায়ের জন্য আয়োজিত শোক অনুষ্ঠান কাবুলের ঈদ গাহ মসজিদে। এই মসজিদের প্রবেশপথের কাছে বিস্ফোরণ ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার ব্যাপারে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    আব্দুল্লাহ নামে স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমি ঈদ গাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তালেবান মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

    এই শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতি এই অনুষ্ঠানে বন্ধুবান্ধবসহ সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। বিস্ফোরণের ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন বলে তালেবানের কর্মকর্তারা জানিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ