ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • জেনারেল সোলাইমানি হত্যায় জড়িত ব্রিটিশ গুপ্তচর সংস্থা

    জেনারেল সোলাইমানি হত্যায় জড়িত ব্রিটিশ গুপ্তচর সংস্থা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে ব্রিটিশ গুপ্তচর সংস্থা জড়িত ছিল। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ব্রিটেনের অত্যন্ত প্রভাবশালী পত্রিকা দ্যা গার্ডিয়ান জানিয়েছে, গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সম্ভবত জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ব্যাপারে ইয়র্কশায়ারে অবস্থিত ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর গুপ্তচর ঘাঁটি তথ্য দিয়ে সাহায্য করেছে। মেনউইথ হিল নামের গোয়েন্দা ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা হয়েছে।


    মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার জন্য মেনউইথ হিল বিদেশি ঘাঁটি হিসেবে কাজ করেছে। এই গবেষণা প্রতিবেদনে এ প্রশ্ন তোলা হয়েছে যে, ইয়েমেন, সোমালিয়া এবং পাকিস্তানের ওপর মার্কিন বাহিনী বছরের পর বছর যে ড্রোন হামলা চালিয়েছে তাতেও ব্রিটিশ গুপ্তচর সংস্থা সহায়তা করছে কিনা।
    মার্কিন বাহিনীর সঙ্গে ব্রিটেনের এই গুপ্তচর সংস্থার অব্যাহত সহায়তা ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ