ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আনোয়ারায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার, বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

    আনোয়ারায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার, বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইছামতি নোয়ারাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত আবদুল্লাহ আল মাসুম আনোয়ারা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং উপজেলার ৯নং পরৈকৌড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৈয়খাইন গ্রমের মুহাম্মদ ইউছুপের দ্বিতীয় পুত্র। মাসুমের পরিবার আনোয়ারা সদরে মোস্তাক মিয়া কলোনীতে ভাড়া বাসায় থাকেন। মাসুমের লাশ উদ্ধারের খবরে রবিবার সকালে এলাকালাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে খুনের বিচার দাবী করেন।

    মাসুমের পিতা মুহাম্মদ ইউছুপ জানান, আমার ছেলেকে সাগর দত্তের ছেলে দ্বীপ্ত দত্ত পূর্ব পরিকল্পিতভাবে খুন করেছে। তারা দুই জনই ঘনিষ্ঠ বন্ধু ছিল। গতকাল রাত সাড়ে ১০টায়ও একসাথে তারা দ্বীপ্ত দত্তের মোটর সাইকেলে করে ঘুরাফেরা করেছিল। এ ব্যাপারে দ্বীপ্ত দত্তের বাড়িতে গেলে দ্বীপ্তের মা লাকী দত্ত বলেন, মাসুম আমার ছেলে সাথে বন্ধুত ছিল কিন্তু আমার ছেলে কোন দিনও মাসুমকে হত্যা করতে পারে এমন ছেলে নই।

    আমার ছেলে রাত্রে তার মামার বাসায় দাওয়াতে গেছে এখনো বাড়ীতে আসেনি। বন্ধুর মৃত্যুর খবর শুনে কেন আসে নাই জানতে চাইলে দ্বীপ্তের মা বলেন, আমার ছেলে মেরেছে বলে সবাই গুঞ্জন তুলেছে সেজন্য সে ভয়ে বাড়ীতে আসে নাই এখনো। ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রঘুনাথ সরকার বলেন, আমার মনে হয় এটা হত্যাকান্ড।

     এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, জানতে পেরেছি সে ব্যানার টাঙানোর জন্য রাত ১০টা হতে ১১টার দিকে বাশঁ কাটতে গিয়েছিল। বাঁশ বিদ্যুৎ তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে। যদি হত্যা হয়েও থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাব-৭ এর সাব ইন্সপেক্টর শাহাদাৎ এর নেতৃত্বে  ঘটনাস্থল পরিদর্শন করেছে একটি টিম।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ