ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম

    মঠবাড়িয়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম
    আহত যুবগলীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর মঠবাড়িয়ায় ওয়ার্ড যুবলীগ সভাপতি হুমায়ূন কবিরকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মঠবাড়িয়া বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার পথে ঠাকুরবাড়ি নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

    পরে পথচারিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত হুমায়ূন কবির উপজেলার পাঠাকাটা গ্রামের মৃত. সুলতান মল্লিকের ছেলে ও দাউদখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি।

    আহত হুমায়ূন কবির জানান, প্রতিবেশী ইউনুস মাল্লিকের সাথে তার জমি জমা ও পূর্ব শত্রুতার বিরোধের জেরে গত শুক্রবার তার স্ত্রী পারুল বেগমকে কামড়িয়ে ও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় তিনি (হুমায়ূন কবির) মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করে। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে তার ওপর এ হামলা চালায়।

    এ ব্যাপারে অভিযুক্ত ইউনুস মাল্লিক সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম এ হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ