ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • কিশোর গ্যাং এর ২৭২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে: র‌্যাব ডিজি

    কিশোর গ্যাং এর ২৭২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে: র‌্যাব ডিজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, যেভাবেই হোক দেশের কিশোর গ্যাং কালচারকে নিয়ন্ত্রণে আনতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে কোনোভাবে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। এর জন্য দরকার জনসচেতনতা।
    আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত 'সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে' শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    র‌্যাব প্রধান বলেন, এখন পর্যন্ত ২৭২-এরও বেশি কিশোর গ্যাং সদস্যকে র‌্যাব গ্রেপ্তার করেছে। আমাদের আভিজানিক কার্যক্রম অব্যাহত থাকবে। এর বাইরে একটা উইন্ডো খোলা থাকবে, যাতে কেউ চাইলে গ্যাং কালচার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। যার যার দায়িত্ব পালন করলে আমরা কিশোর গ্যাংককে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো।

    তিনি আরো বলেন, আমাদের সবকিছুতে ভালো কিছু করার সুযোগ আছে। ভালোটা নেব, না মন্দটা নেব সেটা আমাদের বিচার করতে হবে। আমরা কিশোরদের কাছ থেকে ভালোটা নিয়ে আসতে চাই, যার মধ্য দিয়ে গর্বিত বাংলাদেশ। আগামী দিনের প্রজন্মরা আমাদেরকে গর্বিত অবস্থায় নিয়ে যাবে।

    ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ছায়া সংসদে স্পিকারের ভূমিকা পালন করেন। বিতর্কে সরকারি দল হিসেবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বিরোধী দল হিসেবে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। সমান নম্বর পাওয়ায় দুই দলকেই যৈথভাবে জয়ী ঘোষণা করা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ