ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • দৈনিক আয় ১০০২ কোটি, এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ভারতের আদানি

    দৈনিক আয় ১০০২ কোটি, এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ভারতের আদানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার মধ্যেই গত এক বছরে ভারতের শিল্পপতি গৌতম আদানি এবং তার পরিবার দৈনিক আয় করেছেন এক হাজার দুই কোটি ভারতীয় টাকা। এ সময় তার অর্থ বেড়েছে ২৬১ শতাংশ। ১ লাখ ৪০ হাজার ২০০ কোটি টাকা থেকে বেড়ে ৫ লাখ ৫ হাজার ৯শ কোটি টাকায় দাঁড়িয়েছে তার সম্পত্তির পরিমাণ। 

     

    এতে আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়ার প্রকাশিত ২০২১-এর বিত্তবানদের তালিকায় আদানি এখন এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী পরিবার। প্রথম স্থান অবশ্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানীরই দখলে।

     

     

    ৬৪ বছর বয়সী এই শিল্পপতির কাছে অবশ্য এক নম্বরে থাকাটা একপ্রকার ডালভাতের মতোন। এ নিয়ে টানা দশ বছর এশিয়ার শ্রেষ্ঠ ধনীর শিরোপা ধরে রেখেন তিনি। এশিয়ার ধনীদের তালিকায় তৃতীয় স্থানে আছেন চীন বিশিষ্ট ব্যবসায়ী ঝং শানশান। 

     

    এ তালিকায় আরও আছেন ভারতীয় শিল্পপতি শিব নাদার, এসপি হিন্দুজা, লক্ষ্মী মিত্তল, সাইরাস এস পুনাওয়াল, রাধাকৃষ্ণন ধামানি।

     

    গোটা তালিকায় আছে আরও বেশকিছু চমক। কনফ্লুয়েন্ট কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা নেহা নারখেদে এই মুহূর্তে ভারতের সবচেয়ে তরুণ ও আত্মপ্রতিষ্ঠিত মহিলা উদ্যোক্তা হিসেবে বিবেচিত হয়েছেন।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ