ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • মেদ ঝরাতে জুড়ি নেই কফির, বাড়ায় স্মৃতিশক্তি

    মেদ ঝরাতে জুড়ি নেই কফির, বাড়ায় স্মৃতিশক্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কফি বিশ্বের জনপ্রিয়তম পানীয়। কফি পছন্দ করে না এমন মানুষ খুবই কম। তবে পছন্দের তালিকায় শীর্ষে থাকা কফি নিয়ে অনেকের আছে ভুল ধারণা। অনেকেরই ধারণা, নিয়মিত কফি পান করলে ক্ষতি হতে পারে। তবে এই ধারণা ঠিক নয়। 

     

    বরং কফি পান করলে উপকার পাওয়া যাবে। কফি স্মৃতিশক্তি বৃদ্ধি করে। আলঝাইমার্স রোগ কমায়। সাহায্য করে শরীরের বাড়তি মেদ ঝরাতে। আজ ১ অক্টোবর বিশ্ব কফি দিবস। চলুন জানা যাক কফির কিছু উপকারী দিক। 

     

     

    গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন প্রায় ৩ থেকে ১১ শতাংশ পর্যন্ত আমাদের মেটাবলিক রেট বা বিপাকের গতি বাড়ায়। ফলে অতিরিক্ত মেদ কমে অনেকটাই।

     

     

    টাইপ টু ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা যদি নিয়মিত কফি পান করে তাহলে ২৩ থেকে ৫০ শতাংশের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। 

     

     

    অনেকের ধারণা রয়েছে কফি খেলে লিভারের রোগ হয়। যদিও গবেষণায় দেখা যাচ্ছে সিরোসিস থেকে লিভারকে রক্ষা করে কফি। কফি মানবদেহে কার্যক্ষমতা বাড়িয়ে দেয় অনেকটাই। নর এপিনেফ্রিন এবং ডোপামিন নিঃসরণ বাড়ায় যা নিউরনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। 

     

    কফি সুনির্দিষ্টভাবে পান করলে পারকিনসন রোগও কমে যায় অনেকটাই। ৩২ থেকে ৬০ শতাংশ হ্রাস পায় এই রোগ। এছাড়া অবসাদ কমাতে কফি পান করলে অনেকটাই উপকার পাওয়া যায় বলে জানিয়েছেন গবেষকরা। নিয়ন্ত্রিত কফি পানে কমে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও। 

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ