ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত 
  • দিনে যে সময় আপনার উচ্চতা বেশি থাকে!

    দিনে যে সময় আপনার উচ্চতা বেশি থাকে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দিনের বিভিন্ন সময় শরীরের ওজন পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। এ বিষয়টি সবাই জানেন।

    কিন্তু আপনি কি জানেন? দিনের বিভিন্ন সময় আপনার উচ্চতারও পরিবর্তন হয়? বিষয়টি অকল্পনীয় মনে হলেও বাস্তবে এর প্রমাণ পাওয়া যায়।
    সকালে ঘুম থেকে উঠেই একবার উচ্চতা মেপে নিন। সারাদিন নিজের কাজ করে সন্ধ্যাবেলা আরেকবার মেপে দেখুন। দেখবেন উচ্চতা সকালের তুলনায় ১ সেন্টিমিটার কমে গিয়েছে। এটি প্রত্যেক মানুষের জন্যেই সমানভাবে প্রযোজ্য।

    এ পরিবর্তন অবাস্তব কিছু নয় কারণ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।

    সারাদিনে আমরা যখন নানা রকম কাজ করি, তখন দুই হাঁটুর কার্টিলেজ সংকুচিত হয়ে যায়। তাই উচ্চতা সন্ধ্যার দিকে কমে যায়। কিন্তু ঘুমের সময়ে শরীর বিশ্রাম নেয়। ফলে কার্টিলেজগুলো ফের স্বাভাবিক আকারে ফিরে যায়।

    এছাড়া উচ্চতার পরিবর্তনে মেরুদণ্ডেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মেরুদণ্ডে ৩৩টি ভার্টিব্রি রয়েছে। প্রত্যেকটির মধ্যে এমন এক তরল পদার্থ থাকে, যা আমাদের ওঠা-বসা-শোয়াসহ নড়াচড়ায় সাহায্য করে। সারা দিনে যখন আমরা নানা রকম কাজ করি, তখন মেরুদণ্ডও সংকুচিত হতে থাকে। কিন্তু ঘুমের সময়ে সেগুলো ফের স্বাভাবিক হয়ে যায়। তাই ঘুম থেকে উঠে সকালে নিজেকে লম্বা মনে হবে।

    তবে আপনি অন্য সময়ের তুলনায় অনেকটা লম্বা হয়ে যাবেন, এমনটা ভেবে বসবেন না। কারণ আপনি দিনের অন্য সময়ের থেকে মাত্র ১ সেন্টিমিটার লম্বা হবেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ