ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন শিউলি আজাদ এমপি

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন শিউলি আজাদ এমপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। 

বুধবার সন্ধ্যার পর ঢাকা যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এমপিকে বহনকারী গাড়িটির সামনের অংশ  দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেলেও অক্ষত আছেন শিউলি আজাদ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে শিউলি আজাদ লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে ও আপনাদের দোয়ায় অল্পের জন্য বেঁচে গিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন...।’ 

পরে এ বিষয়ে যোগাযোগ করা হলে দুর্ঘনার সত্যতা শিউলি আজাদ নিশ্চিত করেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন