ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বরিশালে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক

    বরিশালে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জের উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের একটি নির্দিষ্ট পোশাক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। থানা পুলিশের উদ্যোগে শতভাগ মোটরসাইকেল চালক নির্দিষ্ট পোশাক পড়ে এবং পরিচয়পত্র প্রদর্শন করে যাত্রী পরিবহন করছে।

    এ লক্ষ্যে ওই উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার সহস্রাধিক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের স্ব-সাক্ষরিত একটি অঙ্গীকার নামা, ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা নিয়েছে থানা পুলিশ। গত কিছুদিন ধরে এই প্রক্রিয়া সম্পন্ন করেন তারা। 

    বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, প্রত্যেক ভাড়া মোটরসাইকেল চালকের একটি নির্দিষ্ট রঙের পোশাক এবং পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে বলে আশা করেন তিনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ