ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • মঠবাড়িয়ায় অপরাধ দমনে ডিবি পুলিশের কার্যক্রম শুরু

    মঠবাড়িয়ায় অপরাধ দমনে ডিবি পুলিশের কার্যক্রম শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক নির্মূল, ইভটিজিং, কিশোর গ্যাংসহ নানা অপরাধ দমনে মঠবাড়িয়ায় ডিবির কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার টিকিকাটা ইউনিয়ন পরিষদের দোতলায় অফিসটি নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ অফিস থেকেই পেশাগত দায়িত্ব পালন ও অফিস কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে।

    ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট। এটি বেশিরভাগ ক্ষেত্রে স্পর্শকাতর মামলার তদন্ত কার্যক্রম ও বিশেষ অভিযানে কাজ করে।
    পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ বিভাগ ও উত্তর বিভাগ নামে দুটি নতুন শাখা চালু করেছে। পিরোজপুর জেলার পিরোজপুর সদর, নেছারাবাদ (স্বরূপকাঠি), নাজিরপুর ও ইন্দুরকানি থানা এলাকা নিয়ে জেলা গোয়েন্দা শাখা উত্তর বিভাগ। এটি পিরোজপুর পুলিশ সুপারের কার্যলযের ডিবি অফিস থেকে পরিচালিত হচ্ছে। অপর দিকে মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও কাউখালী থানা এলাকা নিয়ে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ নামে নতুন শাখা চালু করা হয়েছে।  যাহা মঠবাড়িয়া পৌর শহর সংলগ্ন টিকিকাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের দোতালায় নতুন কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে।

    মঠবাড়িয়ায় অফিস নিয়ে ৯ সেপ্টেম্বর থেকে স্থায়ীভাবে ডিবি পুলিশের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই অপরাধ অনেকটা কমে এসেছে। জনমনে স্বস্তি ফিরে এসেছে। দায়িত্ব পালনের শুরুতেই মঠবাড়িয়া থানায় হামলা মামলার আসামী কিশোর গ্যাং এর এক সদস্যকে গ্রেফতার করায় ডিবি পুলিশের প্রতি সাধারন মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর জেলা দক্ষিণ বিভাগের নতুন এই শাখার প্রথম অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসলাম উদ্দিন।

    এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহিম জানান, পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এখন থেকে দুই ভাগে দায়িত্ব পালন করছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে এতদঞ্চলের অপরাধ দমন ও মাদক উদ্ধার সহ বিশেষ অভিযানে ডিবি পুলিশ সক্রিয় ভাবে কাজ করবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ