ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • উজিরপুরে নদীর ভাঙন রোধের দাবি

    উজিরপুরে নদীর ভাঙন রোধের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙন থেকে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দাশেরহাট বাজারসহ আশপাশের এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গুঠিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় কয়েকশ’ নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

    দাশেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউপি সদস্য হানিফ মোল্লা, শহিদুল ইসলাম, মনির হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম, শাহানাজ পারভীন ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।

    বক্তারা বলেন, সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে ওই ইউনিয়নের ৬ টি গ্রামের বাড়িঘর, কৃষি জমি, মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, পানের বরজ, দাশের হাট বাজারের একাংশসহ প্রায় ৬০০ একর জমি বিলীন হয়ে গেছে। সরকারি পদক্ষেপ না নেওয়ায় ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্তরা বিভিন্ন এলাকায়, আশ্রয়কেন্দ্রে এবং বেরিবাঁধে আশ্রয় নিয়েছে।

    সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে মানচিত্র থেকে গুঠিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দাশেরহাট বাজার, হানুয়া, আশোয়ার, বান্না, রৈভদ্রাদী, নিত্যানন্দী ও কমলাপুর গ্রাম হারিয়ে যাবে। তারা অবিলম্বে সন্ধ্যা নদীর ভাঙন প্রতিরোধের জন্য সরকারের কাছে দাবি জানান।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ