ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • বরিশালে দেড় কেজি গাঁজাসহ কারবারী আটক

    বরিশালে দেড় কেজি গাঁজাসহ কারবারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।  বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন জাবেরপাড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোফাজ্জেল হাওলাদার (৪৫) সদর উপজেলার চরমোনাই শালুকা গ্রামের মৃত মোখলেস হাওলাদারের পুত্র এবং জাবেরপাড় জনৈক শাহীনের বাসার ভাড়াটিয়া বাসিন্দা।  এ সময় অপর মাদক ব্যবসায়ী মোখলেসের ভাই সাইফুল পালিয়ে যায়। 


    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন জাবেরপাড় নামক স্থানে অভিযান চালায়  মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ  এসআই শহিদুল ইসলাম ও তার সংগীয় ফোর্স । এসময়  মোফাজ্জেল তার সাথে থাকা গাঁজার ব্যাগটি ফেলে দিয়ে নিজেকে নির্দোষ দাবী করেন।অপর মাদক ব্যবসায়ী  সাইফুল পুলিশের উপস্থিতি টের পেয়ে  কৌশলে পালিয়ে যায়। পের তার কাছ থেকে আনুমানিক দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সূত্রটি ।   অভিযানে উপস্থিত ছিলেন এএসআই মজিবুর রহমান, এএসআই স্বপন পাল, কনস্টেবল ফরিদ হোসেন, ফারুক হোসেন, সুদর্শন চক্রবর্তী এবং পলাশ বাগচি।

    জানা গেছে আটককৃত মোফাজ্জেল এবং  পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী সাইফুল সম্পর্কে  ভাই । সাইফুল জাহাজে চাকরি করে এবং তিনি নগরীর পাইকারী কাঁচাবাজারে কাজ করেন।  সম্প্রতি গাঁজার  ব্যাগটি  মোফাজ্জেলের কাছে রেখে যায় সাইফুল ।  বুধবার দুপুরে এসে তা বিক্রির জন্য মোফাজ্জেলকে সাথে নিয়ে বের হলে পুলিশ তাকে আটক করে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ