ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ভোলায় পৌঁছেছে চিকিৎসা সেবার জরুরি সরঞ্জাম

    ভোলায় পৌঁছেছে চিকিৎসা সেবার জরুরি সরঞ্জাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ভোলায় করোনা রোগীদের চিকিৎসা সেবায় তিনটি আইসিইউ বেড ও পাঁচটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন করা হচ্ছে।
     
    সোমবার (১৯ এপ্রিল) দুপুরে চিকিৎসা সেবার জরুরি এই সরঞ্জাম ভোলায় এসে পৌঁছেছে।


    ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এ সরঞ্জাম স্থাপন করা হবে।  এর আগে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করা হয় এ হাসপাতালে।

    ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালে আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা বসানো হবে। এরপরেই জরুরি রোগীরা এ সেবা পাবেন। জরুরি রোগীদের এখন আর ঢাকা বরিশাল যেতে হবে না।

    তিনি বলেন, ভোলায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। আমাদের ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন, তবে করোনা রোগীদের জন্য আরো ডাক্তার নার্স দরকার। বর্তমানে ২০ জন নার্স ও ছয় জন ডাক্তার করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। বেড রয়েছে ১০০টি।

    এদিকে সোমবার নতুন করে আরো ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৫২২ জন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ