ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইভ্যালির রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা

    ইভ্যালির রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আলমগীর হোসেন রিগ্যান নামে এক আইনজীবী।

    ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে মামলাটি ২৭ সেপ্টেম্বর দায়ের করা হয়েছে। ওইদিন আদালত জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    বুধবার (২৯ সেপ্টেম্বর) মামলার বাদী আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মামলার বাদী আলমগীর হোসেন রিগ্যান গত ৩০ এপ্রিল রাত ১০টায় ‘সাইক্লোন’ অফারটি দেখতে পান এবং ১ মে রাতে ইভ্যালি থেকে একটি মোটরবাইক অর্ডার করেন। যার ছাড়কৃত মূল্য ছিল ৭০ হাজার ৯৯ টাকা ও বাজারমূল্য ছিল ১ লাখ ২৭ হাজার টাকা। 

    এরপর ৩ মে রাতে অর্ডারকৃত পণ্যের জন্য ‘নগদ’ অ্যাপ ব্যবহার করে পরিশোধ করেন। ইভ্যালির পলিসি অনুসারে ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে বাইকটি বা বাইকের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আসামিরা ১৪৯ দিনেও কোনো পদক্ষেপ নেয়নি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ