ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

     আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    এ উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পূর্ব আলোচনা সভায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পুরস্কার গ্রহনসহ সততা ও তার সুনাম ও দক্ষতায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন, যুদ্ধাপরাধীদের বিচার, দূর্নীতি বিরোধী অভিযানের সমর্থন করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। 

    আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াম তালুকদার। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ তৃণমুল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ