ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন

    বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। 

    আজ মঙ্গলবার সকাল ৯টায় সিটি করপোরেশন এবং মহানগর ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত দুই নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। 

    প্রথমে সিটি করপোরেশনের পক্ষে ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুর নেতৃত্বে কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধু এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 
    এরপর যথাক্রমে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের এবং পরে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। 

    এরপর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। 

    মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে বাংলাদেশ বিশ্বের উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে।

    জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাচ্ছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ