ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে গন টিকার প্রস্তুতি মূলক সভা 

    আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে গন টিকার প্রস্তুতি মূলক সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে জনগনের মাঝে গন টিকার প্রয়োগের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে গন টিকার প্রয়োগের প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, মেডিকেল অফিসার ডা. সৈকত জয়ধর, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গোলাম মোস্তফা সরদার ও শফিকুল ইসলাম টিটু প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে প্রতিটি ইউনিয়নের বয়স্ক নারী-পুরুষ, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে রেজিষ্ট্রশন সম্পন্ন করে টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে করোনা ভাইরাসের গন টিকা গ্রহণ করার অনুরোধ করেন।

      সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে জনগনের মাঝে গন টিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ