ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বরিশালে বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘রিভার টক’

     বরিশালে বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘রিভার টক’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব নদী দিবস উদযান উপলক্ষে বরিশালে ‘কেমন দেখতে চাই কীর্তনখোলাসহ অন্যান্য নদ-নদী ও খালসমূহ’ বিষয়ক ‘রিভার টক’ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকাল ১১টায় নগরীর ডিসি ঘাট প্লাটফর্মে বরিশাল বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বরিশাল বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্যদের আহবায়ক কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীকেরসভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল বিআইডাব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বাপার স্থানীয় সমন্বয়কারী রফিকুল আলম এবং বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্যদের স্থানীয় সদস্য সচিব রনজিৎ কুমার দত্ত প্রমুখ।

    এতে বক্তারা বলেন, কীর্তনখোলাসহ সকল নদী-খালের তীরভূমিতে সিএস ম্যাপ ধরে অবৈধ দখলকারীদের তালিকা প্রকাশ করে অবিলম্বে তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। একই সাথে নদীর দূষণ বন্ধ এবং নদীর নাব্যতা বাড়ানোর দাবি জানান তারা। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ